ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ২০২৪, ফেনী পরশুরাম

Work Image

ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ২০২৪, ফেনী পরশুরাম

Short Description

ফেনীর পরশুরাম উপজেলার পাইলট হাইস্কুলে Alhaj Shamsul Hoque Foundation-এর ব্যবস্থাপনায় এবং “Send a Little Hope, UK”-এর সহযোগিতায় একটি ফ্রি চক্ষু ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই মানবিক উদ্যোগে অনেক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা ও পরামর্শ গ্রহণের সুযোগ পান। যাদের অনেকেই দীর্ঘদিন ধরে দৃষ্টিসমস্যায় ভুগছিলেন, তারা এই ক্যাম্পে এসে নতুন করে আলোর দেখা পান।

Long Description

এই আয়োজন শুধু চিকিৎসা সেবা নয়, বরং মানুষের জীবনে আশা ও স্বস্তি ফিরিয়ে আনার একটি ছোট্ট প্রয়াস—যা অনেকের চোখে আনন্দের অশ্রু হয়ে ধরা দেয়। প্রায় ৩০০ এর বেশি বৃদ্ধ মা-বাবা এখানে উপস্থিত হয়ে পেয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা, ঔষধ ও চশমা। এছাড়া ক্যাম্প থেকে নির্বাচিত ৩১ জন বয়োবৃদ্ধ মা-বাবা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন এর দারুণ সুযোগ! নির্বাচিত রোগীদেরকে আগামি ২৫ তারিখ ও নভেম্বর মাসের ১ তারিখে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সকাল ১০টায় পরশুরাম পাইলট হাইস্কুল থেকে ফেনি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অপারেশন শেষ করে পরদিন আবারো পরশুরামে পৌঁছিয়ে দেওয়া হব, ইনশাআল্লাহ! সুন্দর এ প্রোগ্রামের জন্য সম্মানিত দাতা, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীগণকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সকলকে মহান আল্লাহ যথোপযুক্ত উত্তম প্রতিদান দিন। আসুন আলো ফিরিয়ে দিই। সুন্দর এ প্রোগ্রামের জন্য সম্মানিত দাতা, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীগণকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সকলকে মহান আল্লাহ যথোপযুক্ত উত্তম প্রতিদান দিন

Previous Condition

Previous Condition

Present Condition

Present Condition